, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আব্দুল্লাহ আলিফের নির্মাণে আসছে ‘ভালো থেকো নীরা’ ২৭ আগস্ট Bongo-তে আসছে বাবু সিদ্দিকী অভিনীত ১ম নাটক ‘পুরানো দিনের প্রেম’!! কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* শেষ মুহূর্তে ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে এগিয়ে রাজু আহামেদ!! ধারাবাহিক নাটক বেগম পাড়া এর শুভ মহরত অনুষ্ঠিত!! প্রটোকল ছাড়া, সাধারণ পোশাকে রাতের বেলা কাশিমপুরে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন, * ওসি খালিদ হোসেন* আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস!! ১৪ আগস্ট লাবন্য মিডিয়া হাউজের ‘শুভ মহরত’, ‘প্রেস কনফারেন্স’ ও ‘জন্ম উৎসব ২০২৬’ *কাশিমপুরে লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ‘ভুয়া ছাত্রদল নেতা’ গ্রেফতার* ঢাকা-আড়াইহাজার সড়কে সিএনজি ভাড়া অতিরিক্ত বৃদ্ধির পাঁয়তারা :

টাঙ্গাইলের এলেঙ্গায় মসজিদে এসি দিলেন আফ্রিকা প্রবাসী হাবিবুর সিদ্দিক লিটন

  • প্রকাশের সময় : ১০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১৬৬ পড়া হয়েছে

মাছুদুর রহমান মিলনঃ

দৈনিক আয়না শহর

টাঙ্গাইলের এলেঙ্গা পৌর এলাকার ৬ নং ওয়ার্ড বানিয়াবাড়ী বেরি পটল জামে মসজিদে এসি উপহার দিলেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী ও এলেঙ্গা পৌর মেয়র পদপ্রার্থী হাবিবুর সিদ্দিক লিটন।
তিনি দক্ষিণ আফ্রিকা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

হাবিবুর সিদ্দিক লিটন বলেন, আমি নির্বাচন বা ভোটের জন্য
মসজিদে মসজিদে এসি বিতরণ করছি না। আল্লাহ আমাকে ও আমার পরিবারের আর্থিকভাবে সচ্ছলতা এনে দিয়েছে। আমার
সাধ্যের মধ্যে আল্লাহকে রাজি-খুশি করার জন্য মসজিদে অনুদান দিয়ে আসছি। এলেঙ্গা পৌরসভার প্রতিটি গ্রামের মসজিদে আমি আমার সাধ্য অনুযায়ী অনুদান দেওয়ার চেষ্টা করছি।

নির্বাচন বিষয়ে তিনি বলেন, আপনারা চাইলে আমি নির্বাচন করব, আমি আপনাদের কাছে সেবক হিসেবে এসেছি,
আমি আপনাদের গোলাম, আপনাদের ট্যাক্সের টাকায় পৌরসভা চলে। আপনাদের সাথে নিয়ে একটি আধুনিক পৌরসভা গড়াই আমার লক্ষ্য।

তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে এলেঙ্গা বাজারকে আধুনিক বাজার করব, যেখানে এলেঙ্গা পৌরসভার নয়টি ওয়ার্ডের বেকারদের কর্মসংস্থান হবে। যে সমস্ত এলাকায় রাস্তা ও ড্রেন হয়নি সেই সমস্ত এলাকায় সুষম বন্টন করা হবে।

সমাজসেবক ও গ্রামের মাতব্বর
হাবিবুর রহমান হবির সভাপতিত্বে
এলেঙ্গা পৌর ৬ নং ওয়ার্ড বানিয়াবাড়ী বেরি পটল গ্রামবাসীর উদ্যোগে রাত্রিকালীন বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও এলেঙ্গা পৌর মেয়র পদপ্রার্থী
হাবিবুর সিদ্দিক লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলেঙ্গা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মিনু, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন ফকির, এলেঙ্গা পৌর যুবদলের সদস্য সচিব এডভোকেট আজগর আলী, এলেঙ্গা পৌর বিএনপি
শ্রমও বিষয়ক সম্পাদক শাহ আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
মোফাজ্জল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন মেয়র প্রার্থীর বাবা মোঃ আক্কেল আলী মেম্বার, তার ছোট ভাই
দক্ষিণ আফ্রিকা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ টিটন ও ব্যুরো বাংলাদেশের সিনিয়র ম্যানেজার ওয়ারেসুল ইসলাম।

জনপ্রিয়

আব্দুল্লাহ আলিফের নির্মাণে আসছে ‘ভালো থেকো নীরা’

টাঙ্গাইলের এলেঙ্গায় মসজিদে এসি দিলেন আফ্রিকা প্রবাসী হাবিবুর সিদ্দিক লিটন

প্রকাশের সময় : ১০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬