
বিনোদন প্রতিবেদক:
দৈনিক আয়না শহর :
আলহামদুলিল্লাহ, মুক্তির এক দিনেই মিলিয়ন ভিউয়ে পৌঁছে গেছে নির্মাতা রাহুল রাজুর রচনা ও পরিচালনায় নির্মিত নাটক ‘গরীব যখন কোটিপতি’। নিরালা গন্ধরাজ নিবেদিত নাটকটি প্রকাশের পর থেকেই দর্শকদের মাঝে তৈরি করেছে ব্যাপক আগ্রহ।
অভিনেতা তন্ময় সোহেলকে নিয়ে নির্মাতা রাহুল রাজুর এটি প্রথম কাজ। আর প্রথম কাজেই তন্ময় সোহেলকে নিয়ে নির্মাতার এই আয়োজন দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। নাটকের গল্প, রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাহুল রাজু।
‘গরীব যখন কোটিপতি’ নাটকে তন্ময় সোহেলের সঙ্গে অভিনয় করেছেন জান্নাতুল মাওয়া, ইমরান হোসাইন, আনিতা, আর এস শুভ, জুলফিকার শাহীন, নাসির হোসাইন, মশরুর বিন জুলফিকার ও সামাউল ফয়সাল।
নাটকটির চিত্রগ্রহণ করেছেন আরকে রুবেল। এডিট ও কালার করেছেন এনাম। মেকআপে মিয়া সেলিম এবং প্রোডাকশন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন মিলন।
সিএসবি প্রোডাকশন হাউস-এর ব্যানারে নির্মিত নাটকটির প্রযোজক বোরহান উদ্দিন। পোস্টার তৈরি করেছেন এস এম মিজানুর রহমান। নাটকটির লেবেল রাদ মাল্টিমিডিয়া।
মুক্তির পর মাত্র এক দিনেই প্রায় মিলিয়ন ভিউয়ে পৌঁছে যাওয়ায় উচ্ছ্বসিত নাটকটির সংশ্লিষ্টরা। তন্ময় সোহেলকে নিয়ে প্রথম কাজেই এমন দর্শক সাড়া পাওয়ায় নির্মাতা রাহুল রাজুর ‘গরীব যখন কোটিপতি’ এখন আলোচনায়।










