, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী ইস্রাফিল হোসেনের ব্যানার-ফেস্টুন ভাঙচুর ও ছিঁড়ে ফেলার অভিযোগ!! টঙ্গীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২, মোবাইল জব্দ ১১টি* আশুলিয়ায় মা ও সৎ বাবার নি/র্যা/ত/নে সাড়ে ৩ বছরের শিশু নি/হ/ত, আটক ২ আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে পেশাদার ছিনতাইকারী দলের দুই সদস্য গ্রেফতার!! রাব্বি মিয়ার নতুন নাটক ‘পতিতার সংসার’ প্রকাশিত, দেখা যাবে সিডি ভিশনে!! আসছে নতুন বাংলা নাটক ‘বাবার করুন মৃত্যু’, নির্মাণে হুমায়ুন কাবেরী!! অরন্য আকাশের রচনা ও পরিচালনায় আসছে প্রবাসীর ঢংগী বউ। সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক; আহত কয়েকজন নেতাকর্মী ভূয়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদের !! অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগেই তফসিলের ইঙ্গিত ইসির

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগেই তফসিলের ইঙ্গিত ইসির

  • প্রকাশের সময় : ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ১৩ পড়া হয়েছে

নুরে আলম জিকু :

দৈনিক আয়না শহর :

স্থানীয় সরকার নির্বাচন আগামী অক্টোবর থেকে আয়োজনের পরিকল্পনা ধরে সব ধরনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

সোমবার (৬ জুলাই) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত ফল উৎসবে তিনি এসব কথা বলেন।
আব্দুর রহমানেল মাছউদ জানান, বাস্তবতা বিবেচনায় ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন ধাপে ধাপে শুরু করার পক্ষেই রয়েছে নির্বাচন কমিশন। তিনি বলেন, “সব ধরনের স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে আয়োজন করা সম্ভব নয়। কোন নির্বাচন আগে হবে, সে বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপরই তফসিল ঘোষণা করবে কমিশন।”
তিনি আরও বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ভোটের অন্তত ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করতে হয়। সে অনুযায়ী অক্টোবরে ভোট আয়োজনের লক্ষ্য থাকলে নির্ধারিত সময়ের আগেই তফসিল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনার জানান, বর্তমানে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও জেলা পরিষদের অধিকাংশ জায়গায় নির্বাচিত জনপ্রতিনিধি নেই। তবে উপজেলা পরিষদ গঠনে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার জনপ্রতিনিধিদের ভূমিকা থাকায় বাস্তবতার নিরিখে ইউপি ও পৌরসভা নির্বাচন আগে আয়োজন করাই অধিক যৌক্তিক বলে মনে করছে কমিশন।
তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিভিন্ন সীমানা-সংক্রান্ত জটিলতা দ্রুত নিষ্পত্তির জন্য স্থানীয় সরকার বিভাগের কাছে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। এসব সমস্যা সমাধান হলে নির্বাচন আয়োজন আরও সহজ হবে।

সরকারের সঙ্গে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মাছউদ বলেন, নির্বাচন পরিচালনায় বিপুল জনবল ও প্রশাসনিক সহযোগিতা প্রয়োজন হয়। তাই বাস্তবতার আলোকে সরকারের সঙ্গে লিখিত ও অলিখিত সমন্বয়ের মাধ্যমেই কমিশন এগিয়ে যাবে।
অনুষ্ঠানে উপস্থিত আরেক নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে। আগামী সপ্তাহ থেকে নির্বাচন কমিশনের সচিব ধারাবাহিকভাবে নির্বাচন প্রস্তুতির সর্বশেষ অগ্রগতি গণমাধ্যমকে জানাবেন।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, তাহমিদ আহমদ এবং ইসি সচিব আখতার আহমেদসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী ইস্রাফিল হোসেনের ব্যানার-ফেস্টুন ভাঙচুর ও ছিঁড়ে ফেলার অভিযোগ!!

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগেই তফসিলের ইঙ্গিত ইসির

প্রকাশের সময় : ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬