, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আব্দুল্লাহ আলিফের নির্মাণে আসছে ‘ভালো থেকো নীরা’ ২৭ আগস্ট Bongo-তে আসছে বাবু সিদ্দিকী অভিনীত ১ম নাটক ‘পুরানো দিনের প্রেম’!! কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* শেষ মুহূর্তে ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে এগিয়ে রাজু আহামেদ!! ধারাবাহিক নাটক বেগম পাড়া এর শুভ মহরত অনুষ্ঠিত!! প্রটোকল ছাড়া, সাধারণ পোশাকে রাতের বেলা কাশিমপুরে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন, * ওসি খালিদ হোসেন* আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস!! ১৪ আগস্ট লাবন্য মিডিয়া হাউজের ‘শুভ মহরত’, ‘প্রেস কনফারেন্স’ ও ‘জন্ম উৎসব ২০২৬’ *কাশিমপুরে লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ‘ভুয়া ছাত্রদল নেতা’ গ্রেফতার* ঢাকা-আড়াইহাজার সড়কে সিএনজি ভাড়া অতিরিক্ত বৃদ্ধির পাঁয়তারা :

সঞ্জয় নাথ ও মিম চৌধুরী অভিনীত ‘নিয়তির খেলা’ আসছে ১১ জুন!!

  • প্রকাশের সময় : ০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৬৬ পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :

ঈদ পরবর্তী হাজারো নাটকের ভিড়ে দর্শকদের জন্য নতুন নাটক নিয়ে হাজির হচ্ছে S3 Entertainment। আগামীকাল ১১ জুন সন্ধ্যা ৭টায় প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা আরিয়ান আলভী পরিচালিত বিশেষ নাটক ‘নিয়তির খেলা’।

পারিবারিক ও সামাজিক গল্পনির্ভর এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সঞ্জয় নাথ। নাটকটির গল্পে উঠে আসবে পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, ভুল বোঝাবুঝি এবং জীবনের নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে মানুষের ভাগ্যের অদ্ভুত খেলা।

নাটকটিতে আরও অভিনয় করেছেন মিম চৌধুরী, খান রোশনি, হাসি মুন, এম এন শিপু, তানভীর রিজভী, মাসুদ আলমসহ একঝাঁক প্রতিভাবান শিল্পী। নাটকের চিত্রনাট্য রচনা করেছেন এস ইসলাম আলিফ এবং প্রযোজনা করেছেন হিদায়েত ও সাহিদ।
নির্মাতা আরিয়ান আলভী জানান, দর্শকদের জন্য একটি হৃদয়ছোঁয়া গল্প উপহার দেওয়ার চেষ্টা করা হয়েছে। নাটকের প্রতিটি চরিত্র ও ঘটনাপ্রবাহ দর্শকদের বাস্তব জীবনের সঙ্গে মিল খুঁজে পেতে সাহায্য করবে।

ইতোমধ্যেই নাটকটির পোস্টার প্রকাশের পর দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। এখন অপেক্ষা শুধু ১১ জুন সন্ধ্যা ৭টায় S3 Entertainment-এর পর্দায় ‘নিয়তির খেলা’ দেখার।

জনপ্রিয়

আব্দুল্লাহ আলিফের নির্মাণে আসছে ‘ভালো থেকো নীরা’

সঞ্জয় নাথ ও মিম চৌধুরী অভিনীত ‘নিয়তির খেলা’ আসছে ১১ জুন!!

প্রকাশের সময় : ০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬