, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী ইস্রাফিল হোসেনের ব্যানার-ফেস্টুন ভাঙচুর ও ছিঁড়ে ফেলার অভিযোগ!! টঙ্গীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২, মোবাইল জব্দ ১১টি* আশুলিয়ায় মা ও সৎ বাবার নি/র্যা/ত/নে সাড়ে ৩ বছরের শিশু নি/হ/ত, আটক ২ আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে পেশাদার ছিনতাইকারী দলের দুই সদস্য গ্রেফতার!! রাব্বি মিয়ার নতুন নাটক ‘পতিতার সংসার’ প্রকাশিত, দেখা যাবে সিডি ভিশনে!! আসছে নতুন বাংলা নাটক ‘বাবার করুন মৃত্যু’, নির্মাণে হুমায়ুন কাবেরী!! অরন্য আকাশের রচনা ও পরিচালনায় আসছে প্রবাসীর ঢংগী বউ। সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক; আহত কয়েকজন নেতাকর্মী ভূয়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদের !! অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগেই তফসিলের ইঙ্গিত ইসির

শিরোনাম: নাট্যকার ও নির্মাতা আলী সুজনের নাট্যজগতের দীর্ঘ পথচলা

  • প্রকাশের সময় : ০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৭৪ পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

দৈনিক আয়না শহর ঃ

নাট্যকার ও নাট্যনির্মাতা আলী সুজন বাংলাদেশের টেলিভিশন নাট্যাঙ্গনের একজন পরিচিত নাম। শিল্প–সংস্কৃতির উর্বর ভূমি কিশোরগঞ্জ জেলার,করিমগঞ্জ উপজেলার সদর আশুতিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি জন্ম নেওয়া এই নির্মাতা দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটক ও টেলিছবি নির্মাণে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

তার রচনা ও পরিচালনায় নির্মিত বহু নাটক ও টেলিছবি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য টেলিছবি “আশা নিরাশার বেলা”, “বাকতলির পরি”, “কেবিন নাম্বার ৪০/৮০” যা মাছরাঙ্গা টেলিভিশন-এ প্রচারিত হয়েছে। এছাড়া “মনদরিয়ার মাঝি” প্রচারিত হয় একুশে টেলিভিশন-এ এবং “বজলো লাঠিয়াল” ও “নীর ভাঙ্গা ঢেউ” প্রচারিত হয়েছে চ্যানেল আই-এ।
নাটক “যে ভুলের নেই সীমানা” একুশে টেলিভিশনে, “ভালোবাসার মাইর প্যাচ” ও “তোতামি আর হানিমুন” এশিয়ান টেলিভিশন-এ এবং “এখানে রাত হয়ে যায়” ও “শূন্যতায় খুঁজি” নাগরিক টিভি-তে প্রচারিত হয়েছে। এছাড়াও তার নাটক “নিঃশব্দ বিচরণ” ও “টেলি লাভার বয়” প্রচারিত হয়েছে এটিএন বাংলা-এ। নাটক “অতঃপর যা হলো” প্রচারিত হয়েছে আরটিভি-তে।

পর্ব নাটকের ক্ষেত্রেও রয়েছে তার সফলতা। “মামা ভাগিনা ৫০-৫০”, “রূপসী নাগিন”, “পালাকার”, “হাইপারসনিক লাভ”, “তিন গুণে ত্রিফলা”, “ভিউ পাগলা” এবং “বিয়ের উচ্চতর চাপ” নাটকগুলো বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়েছে। এছাড়া “বড় ছেলের পরের গল্প” নাটকটি প্রচারিত হয়েছে এশিয়ান টেলিভিশন ও ইউটিউব চ্যানেল সিডিভিশন ড্রামায়।

ধারাবাহিক নাটকের মধ্যেও রয়েছে তার উল্লেখযোগ্য কাজ। এর মধ্যে “ভেলকিচুর”, “নগর জীবন”, “রূপ কুমারের গাঁও”, “রঙের ছাত্রী রঙের মাস্টার”, “ভবের পাগল”, “রঙের মানুষেরা”, “মহানায়ক”, “মহা পণ্ডিত” এবং “খেলার পুতুল” উল্লেখযোগ্য। এছাড়া “মেঘ ও পরীর গল্প” নামের ১৩ পর্বের নাটকটি প্রচারিত হয়েছে বাংলাদেশ টেলিভিশন-এ।

বর্তমানে গাজী টেলিভিশন-এর জন্য নির্মাণের অপেক্ষায় রয়েছে মেগা ধারাবাহিক নাটক “বুদ্ধিমান গাধা”। নাটকটির রচনা ও পরিচালনা করছেন আলী সুজন এবং এর পাণ্ডুলিপি রচনার কাজ চলমান রয়েছে।

নাট্য নির্মাতা আলী সুজন বলেন, বর্তমানে ইউটিউবের ভিউনির্ভরতা ও কিছু শিল্পীর আকাশচুম্বী পারিশ্রমিকের কারণে তিনি একক নাটক নির্মাণ থেকে অনেকটা দূরে সরে এসেছেন। তাই এখন তিনি মূলত মেগা ধারাবাহিক ও ঈদকে ঘিরে বিশেষ পর্বের নাটক নির্মাণ নিয়েই ব্যস্ত সময় পার করছেন।

জনপ্রিয়

আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী ইস্রাফিল হোসেনের ব্যানার-ফেস্টুন ভাঙচুর ও ছিঁড়ে ফেলার অভিযোগ!!

শিরোনাম: নাট্যকার ও নির্মাতা আলী সুজনের নাট্যজগতের দীর্ঘ পথচলা

প্রকাশের সময় : ০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬