, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী ইস্রাফিল হোসেনের ব্যানার-ফেস্টুন ভাঙচুর ও ছিঁড়ে ফেলার অভিযোগ!! টঙ্গীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২, মোবাইল জব্দ ১১টি* আশুলিয়ায় মা ও সৎ বাবার নি/র্যা/ত/নে সাড়ে ৩ বছরের শিশু নি/হ/ত, আটক ২ আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে পেশাদার ছিনতাইকারী দলের দুই সদস্য গ্রেফতার!! রাব্বি মিয়ার নতুন নাটক ‘পতিতার সংসার’ প্রকাশিত, দেখা যাবে সিডি ভিশনে!! আসছে নতুন বাংলা নাটক ‘বাবার করুন মৃত্যু’, নির্মাণে হুমায়ুন কাবেরী!! অরন্য আকাশের রচনা ও পরিচালনায় আসছে প্রবাসীর ঢংগী বউ। সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক; আহত কয়েকজন নেতাকর্মী ভূয়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদের !! অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগেই তফসিলের ইঙ্গিত ইসির

টেলিভিশন ও ডিজিটাল মিডিয়ায় প্রশংসিত নির্মাতা অপি আশরাফের পথচলা!!

  • প্রকাশের সময় : ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৯৬ পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

দৈনিক আয়না শহর :

বাংলাদেশের টেলিভিশন ও ডিজিটাল মিডিয়ায় তরুণ নির্মাতাদের মধ্যে ইতিমধ্যেই নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন নির্মাতা অপি আশরাফ। নাট্যাঙ্গনে তার সৃজনশীলতা ও নির্মাণশৈলী দর্শকদের মাঝে আলাদা করে প্রশংসা কুড়িয়েছে।

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরের সন্তান অপি আশরাফের শিল্পজীবনের সূচনা ঘটে শৈশবেই। তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় ওস্তাদ মিতুল সাইফের হাত ধরে শিল্পচর্চার জগতে তার প্রথম পদার্পণ। এরপর দীর্ঘ সময় মঞ্চ নাটকে অভিনয় ও নির্দেশনার মাধ্যমে নিজেকে প্রস্তুত করেন তিনি। মঞ্চে কাজ করতে করতেই অভিনয় ও নির্মাণের নানা দিক সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন।

পরবর্তীতে ২০১৮ সালে ওস্তাদ তপু খানের অনুপ্রেরণায় তিনি টেলিভিশন মিডিয়ায় কাজ শুরু করেন। ছোটপর্দায় পরিচালক হিসেবে তার যাত্রা শুরু হয় মুশফিক আর ফারহান ও সালহা খানম নাদিয়া অভিনীত নাটক ‘পাত্রী ৪২০’ নির্মাণের মাধ্যমে। নাটকটি দীপ্ত টিভিতে প্রচারিত হওয়ার পাশাপাশি ‘সিডি চয়েস’-এর ইউটিউব চ্যানেলেও ব্যাপক দর্শকপ্রিয়তা লাভ করে।

এরপর থেকে ধারাবাহিকভাবে একের পর এক দর্শকপ্রিয় নাটক নির্মাণ করে তিনি নিজের অবস্থান শক্ত করেন। তার নির্মিত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ফটো মান্নান’ (নিলয় আলমগীর ও সামিরা খান মাহি), ‘বিয়ের ট্যাবলেট’ (নিলয় আলমগীর ও অহনা রহমান), ‘বিয়ের মিশন’ (শামীম হাসান সরকার ও অহনা রহমান) এবং ‘বোকা বাবুল’ (সাইদুর রহমান পাভেল ও লামিয়া লাম)। এসব নাটক দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে।

বর্তমানে অপি আশরাফ এস এ টিভির একটি মেগা ধারাবাহিকসহ বেশ কয়েকটি নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার নির্মাণশৈলী ও নতুনত্বের কারণে ভবিষ্যতে তিনি আরও বড় পরিসরে কাজ করবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা

জনপ্রিয়

আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী ইস্রাফিল হোসেনের ব্যানার-ফেস্টুন ভাঙচুর ও ছিঁড়ে ফেলার অভিযোগ!!

টেলিভিশন ও ডিজিটাল মিডিয়ায় প্রশংসিত নির্মাতা অপি আশরাফের পথচলা!!

প্রকাশের সময় : ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬