
এ সময়ের তরূণ নাট্য নির্মাতা রাহাত নলী। তার শৈশব কেটেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ছোট মফস্বলে শহরে । ছোট বেলায় ছাত্র অবস্থায় যখন সবাই ডাক্তার, ইন্জিনিয়ার, এ্যাডভোকেট
হওয়ার স্বপ্ন দেখতো তখন খেলা প্রেমী রাহাত চাইত বড় হয়ে সে স্পোর্টস সাংবাদিক ও ধারাভাষ্যকার হবে।

পরবর্তীতে রাহাত শৈশব থেকে কৈশোর কালে এসে পৌঁছায়। তার সেই স্বপ্ন নিয়ে চিন্তা ভাবনা ও পরিবর্তন হয় সময়ের সাথে সাথে। এরপর এইচএসসি পরীক্ষার পর পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে ঢাকা শহরে আসে রাহাত । সেই ভর্তি পরীক্ষা চলাকালীন সময়েই তার মাথায় নির্মাতা হয়ে গল্প বলার নেশা জন্মে। পরবর্তীতে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এল এল বি অনার্স করার জন্য রাহাত ভর্তি হয় এবং এর পাশাপাশি তখন মিডিয়া তে নির্মাতা হওয়ার জন্য সে পরিচালক তপু খানের সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করে।

পরবর্তীতে সে তার ওস্তাদ নির্মাতা তপু খান , আনিসুর রহমান রাজীব ও রাইসুল ইসলাম অনিকের হাত ধরে বিভিন্ন খন্ড নাটক, মেগা সিরিয়াল, টিভিসি, ওভিসি, ডকু ফিকশন , মিউজিক ভিডিও এবং লিডার আমিই বাংলাদেশ ও ইতি চিত্রা সিনেমায় সহকারী , প্রধান সহকারী ও সহযোগী পরিচালক হিসেবে তাদের সাথে দীর্ঘদিন কাজ করে। এর পরবর্তীতে সে নির্মাতা হওয়ার অভিজ্ঞতা সঞ্চয় করার পর তার ওস্তাদ আনিসুর রহমান রাজীবের তত্ত্বাবধায়নে ও দিকনির্দেশনায় বেকার ভালবাসা নামে প্রথম নাটক নির্মাণ করে তরূণ নাট্য নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করে ।

পরবর্তীতে ভাই গরূ নাকি ছাগল, ভূত বলে কিছু নেই এবং প্রেমের দহন নামে এই নাটক গুলো নির্মাণ করে দর্শক ও সমালোচক মহলে তরুণ নাট্য নির্মাতা হিসেবে আলোচনায় আসে । এর মাঝে সে এশিয়ান টিভির মেগা সিরিয়াল আনিসুর রহমান রাজীবের পরিচালনায় কলেজ রোড নামের একটি দীর্ঘ ধারাবাহিকে সফলতার সাথে পর্ব পরিচালক হিসেবে কাজ শেষ করেছেন।

এখন বর্তমানে সে তার নিজস্ব পরিচালনায় আর ও বেশ কিছু খন্ড নাটকের শুটিং শেষ করেছেন। যেগুলোর পোস্ট প্রোডাকশনের কাজ এখন চলতেছে। খুব শীঘ্রই নাটক গুলো দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন ও ইউটিউবে প্রদর্শিত হবে। এছাড়াও সে বর্তমানে এশিয়ান টিভির নতুন মেগা সিরিয়াল চন্দন চৌধুরীর পরিচালনায় প্রেম নগর ধারাবাহিকের পর্ব পরিচালক হিসেবে কাজ করতেছেন।

ছোট বেলায় স্পোর্টস সাংবাদিক ও ধারাভাষ্যকার হতে চাওয়া ছেলেটা এখন সময়ের বিবর্তনে তরূণ নাট্য নির্মাতা হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর তার স্বপ্ন আর ও বড় হয়েছে। সে এক সময় বড় পর্দায় গল্প বলবে চিত্র পরিচালক হিসেবে মানে সিনেমা বানাবে সেই উদ্দেশ্যেই নিজেকে তৈরি করছে প্রতিনিয়ত রাহাত । তবে রাহাত নলী তার ক্যারিয়ারের পাশাপাশি একই সময়ে একাডেমিক পড়াশোনা ও চালিয়ে গেছে । সে প্রাইম ইউনিভার্সিটি থেকে এল এল বি অনার্স ও এল এল এম মাস্টার্স ও সম্পন্ন করেছে । রাহাত নলী দর্শকদের আলোচনা ও সমালোচনা দুটো বিষয়কে সানন্দে গ্রহণ করে আরও ভাল ও সুন্দর গল্পের কাজ দর্শকদের মাঝে উপহার দিতে চায় । তার জন্য আয়নাশহর.কম টিম থেকে সর্বদা শুভ কামনা রইল।









