, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আব্দুল্লাহ আলিফের নির্মাণে আসছে ‘ভালো থেকো নীরা’ ২৭ আগস্ট Bongo-তে আসছে বাবু সিদ্দিকী অভিনীত ১ম নাটক ‘পুরানো দিনের প্রেম’!! কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* শেষ মুহূর্তে ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে এগিয়ে রাজু আহামেদ!! ধারাবাহিক নাটক বেগম পাড়া এর শুভ মহরত অনুষ্ঠিত!! প্রটোকল ছাড়া, সাধারণ পোশাকে রাতের বেলা কাশিমপুরে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন, * ওসি খালিদ হোসেন* আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস!! ১৪ আগস্ট লাবন্য মিডিয়া হাউজের ‘শুভ মহরত’, ‘প্রেস কনফারেন্স’ ও ‘জন্ম উৎসব ২০২৬’ *কাশিমপুরে লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ‘ভুয়া ছাত্রদল নেতা’ গ্রেফতার* ঢাকা-আড়াইহাজার সড়কে সিএনজি ভাড়া অতিরিক্ত বৃদ্ধির পাঁয়তারা :

ভূয়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদের !!

  • প্রকাশের সময় : ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৪৬ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কথিত প্রেস বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ।

বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিবৃতিতে জানানো হয় ,বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে, যার সঙ্গে তার বা বিএনপির কোনো সম্পর্ক নেই।

রাজু আহমেদ বলেন,ওই প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভেদ তৈরির উদ্দেশ্যে এ ধরনের অপচেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর ব্যবহার করে যে প্রেস বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে, সেটি বিএনপির দপ্তর থেকে প্রকাশ বা গণমাধ্যমে পাঠানো হয়নি। তাই নেতাকর্মীসহ সবাইকে এ ধরনের ভুয়া প্রচারণা বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানান তিনি।

রাজু আহমেদ বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো তথ্য যাচাই-বাছাই করে গ্রহণ করা উচিত। অপপ্রচার ও গুজব রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
এদিকে, দলীয় নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান, বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে বিএনপির কেন্দ্রীয় দপ্তর বা সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতাদের মাধ্যমে নিশ্চিত তথ্য গ্রহণ করার জন্য।

জনপ্রিয়

আব্দুল্লাহ আলিফের নির্মাণে আসছে ‘ভালো থেকো নীরা’

ভূয়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদের !!

প্রকাশের সময় : ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬