, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আব্দুল্লাহ আলিফের নির্মাণে আসছে ‘ভালো থেকো নীরা’ ২৭ আগস্ট Bongo-তে আসছে বাবু সিদ্দিকী অভিনীত ১ম নাটক ‘পুরানো দিনের প্রেম’!! কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* শেষ মুহূর্তে ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে এগিয়ে রাজু আহামেদ!! ধারাবাহিক নাটক বেগম পাড়া এর শুভ মহরত অনুষ্ঠিত!! প্রটোকল ছাড়া, সাধারণ পোশাকে রাতের বেলা কাশিমপুরে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন, * ওসি খালিদ হোসেন* আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস!! ১৪ আগস্ট লাবন্য মিডিয়া হাউজের ‘শুভ মহরত’, ‘প্রেস কনফারেন্স’ ও ‘জন্ম উৎসব ২০২৬’ *কাশিমপুরে লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ‘ভুয়া ছাত্রদল নেতা’ গ্রেফতার* ঢাকা-আড়াইহাজার সড়কে সিএনজি ভাড়া অতিরিক্ত বৃদ্ধির পাঁয়তারা :

বাঞ্ছারামপুর উপজেলার ১১ নং ছলিমাবাদ ইউনিয়নের প্রতিটি গ্রামের ভোটারদের মনে আস্থা জোগাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মো: মাইনউদ্দিন চৌধুরী

  • প্রকাশের সময় : ০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৩৩ পড়া হয়েছে

বাঞ্ছারামপুর প্রতিনিধি:

হুমায়ুন কবির :

আসন্ন ১১নং ছলিমাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার জেলার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাচনী রাজনীতিতে বইছে উৎসব মুখর হাওয়া। ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগাম বার্তা আসার সাথে সাথে স্থানীয় পর্যায়ে প্রার্থীদের প্রচার-প্রচারণা জোরদার হচ্ছে। এই ধারাবাহিকতায় ছলিমাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করে মাঠে নেমেছেন তরুণ ও উদীয়মান রাজনৈতিক মুখ জনাব মো: মাইনউদ্দিন চৌধুরী**। জন্মসূত্রে তিনি বৃহত্তর ১১নং ছলিমাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা।

তিনি স্থানীয় জনগণের কল্যাণ, সার্বিক উন্নয়ন এবং একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে চেয়ারম্যান পদে প্রার্থিতার আগ্রহ প্রকাশ করেন।
দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহীদ জিয়া পরিষদের সহ-সভাপতি এবং বাঞ্ছারামপুর উপজেলা শহীদ জিয়া পরিষদের সিনিয়র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ছলিমাবাদ ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মতবিনিময় করছেন।

স্থানীয় প্রতিটি গ্রামের সাধারণ মানুষের সাথে কথা বলে জানাযায়,তিনি তরুণ প্রতিনিধি হিসেবে ইতোমধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। এলাকার প্রতিটি রাস্তাঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং যুবসমাজকে মাদকমুক্ত রেখে ক্রীড়া ও সুশিক্ষায় উদ্বুদ্ধ করার বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছেন।

ছলিমাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে ও সমর্থনে ছড়িয়ে পড়েছে তাঁর প্রার্থিতার বার্তা। ইউনিয়নজুড়ে সাধারণ মানুষের মাঝেও তাঁকে ঘিরে ইতিবাচক আলোচনা চলছে। স্থানীয় সচেতন মহলের মতে, একজন সৎ, যোগ্য ও নিবেদিতপ্রাণ জন প্রতিনিধি হিসেবে আগামী দিনে তিনিই ছলিমাবাদ ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

জনপ্রিয়

আব্দুল্লাহ আলিফের নির্মাণে আসছে ‘ভালো থেকো নীরা’

বাঞ্ছারামপুর উপজেলার ১১ নং ছলিমাবাদ ইউনিয়নের প্রতিটি গ্রামের ভোটারদের মনে আস্থা জোগাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মো: মাইনউদ্দিন চৌধুরী

প্রকাশের সময় : ০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬