, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আব্দুল্লাহ আলিফের নির্মাণে আসছে ‘ভালো থেকো নীরা’ ২৭ আগস্ট Bongo-তে আসছে বাবু সিদ্দিকী অভিনীত ১ম নাটক ‘পুরানো দিনের প্রেম’!! কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* শেষ মুহূর্তে ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে এগিয়ে রাজু আহামেদ!! ধারাবাহিক নাটক বেগম পাড়া এর শুভ মহরত অনুষ্ঠিত!! প্রটোকল ছাড়া, সাধারণ পোশাকে রাতের বেলা কাশিমপুরে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন, * ওসি খালিদ হোসেন* আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস!! ১৪ আগস্ট লাবন্য মিডিয়া হাউজের ‘শুভ মহরত’, ‘প্রেস কনফারেন্স’ ও ‘জন্ম উৎসব ২০২৬’ *কাশিমপুরে লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ‘ভুয়া ছাত্রদল নেতা’ গ্রেফতার* ঢাকা-আড়াইহাজার সড়কে সিএনজি ভাড়া অতিরিক্ত বৃদ্ধির পাঁয়তারা :

নাগরিক নাট্যাঙ্গনের ৩২তম জন্মদিনে বিশেষ মঞ্চায়ন: ‘দুই পাখি ও নন্দিনী’ — নির্দেশনায় : লাকী ইনাম

  • প্রকাশের সময় : ১০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ২০২ পড়া হয়েছে

0-4064x3074-0-0#

নিজস্ব প্রতিবেদন,দৈনিক আয়না শহর ঃ

আজ ১৭ জানুয়ারি সন্ধ্যা ৭টায় নাগরিক নাট্যাঙ্গনের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল মিলনায়তনে মঞ্চস্থ হয়  আলোচিত নাটক ‘দুই পাখি ও নন্দিনী’, যার নির্দেশনা দিয়েছেন খ্যাতিমান নাট্যনির্দেশক লাকি ইনাম।

0-3048×4064-0-0#

১৯৯৫ সালে যাত্রা শুরু করা নাগরিক নাট্যাঙ্গন তিন দশকের বেশি সময় ধরে বাংলাদেশের মঞ্চনাটকের আধুনিক ধারাকে সমৃদ্ধ করে আসছে। সামাজিক বাস্তবতা, মানবিক সম্পর্ক ও সাংস্কৃতিক চেতনাকে কেন্দ্র করে তাদের প্রযোজনাগুলো বরাবরই দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে। নাগরিক নাট্যাঙ্গনের ৩২ তম জন্মদিনে দলের প্রায় সকল অগ্রজ ও অনুজ মিলিত হয়ে এক মিলন মেলায় পরিণত হয়।

0-4064×3074-0-0#

লাকি ইনামের নির্দেশনায় এই নাটকটি মানুষের সম্পর্কের জটিলতা, ভালোবাসা ও মুক্তির আকাঙ্ক্ষাকে প্রতীকী ও কাব্যিক ভঙ্গিতে উপস্থাপন করে। নাটকের মঞ্চসজ্জা, আলোক পরিকল্পনা ও সংগীতায়োজনেও বিশেষ শিল্পিত নান্দনিকতা লক্ষণীয়। অভিনয়ে অংশ নিয়েছেন নাগরিক নাট্যাঙ্গনের প্রশিক্ষিত ও অভিজ্ঞ শিল্পীরা।

0-4064×3074-0-0#

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত নাট্যকার ও লেখক মুম রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নাট্যব্যক্তিত্ব, নাগরিক নাট্যাঙ্গনের সম্মানিত সভাপতি লাকী ইনাম

0-4064×3074-0-0#

নাটক প্রদর্শনীর আগে সংক্ষিপ্ত কবিতা ও সংগীত  পরিবেশনা করা হয়। এরপরই শুরু হয় নাটক দুই পাখি ও নন্দিনী। নাগরিক নাগরিক নাট্যাঙ্গন ইন্সটিটিউট অফ ড্রামা (nnid) র ২৮ তম ব্যাচের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে চমৎকার কোরিওগ্রাফি, নাচ, ও অভিনয়ের মাধ্যমে সম্পন্ন হয় নাটকটি।

0-4064×3074-0-0#

নাটক শেষে , নাগরিক নাট্যাঙ্গনের সম্মানিত সভাপতি,লাকী ইনাম সমাপনী বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন শুধু উদযাপন নয়—এটি তাদের দীর্ঘ পথচলার স্মরণ, বর্তমানের সৃজনশীলতা এবং ভবিষ্যতের অঙ্গীকার।

জনপ্রিয়

আব্দুল্লাহ আলিফের নির্মাণে আসছে ‘ভালো থেকো নীরা’

নাগরিক নাট্যাঙ্গনের ৩২তম জন্মদিনে বিশেষ মঞ্চায়ন: ‘দুই পাখি ও নন্দিনী’ — নির্দেশনায় : লাকী ইনাম

প্রকাশের সময় : ১০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬