, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আব্দুল্লাহ আলিফের নির্মাণে আসছে ‘ভালো থেকো নীরা’ ২৭ আগস্ট Bongo-তে আসছে বাবু সিদ্দিকী অভিনীত ১ম নাটক ‘পুরানো দিনের প্রেম’!! কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* শেষ মুহূর্তে ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে এগিয়ে রাজু আহামেদ!! ধারাবাহিক নাটক বেগম পাড়া এর শুভ মহরত অনুষ্ঠিত!! প্রটোকল ছাড়া, সাধারণ পোশাকে রাতের বেলা কাশিমপুরে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন, * ওসি খালিদ হোসেন* আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস!! ১৪ আগস্ট লাবন্য মিডিয়া হাউজের ‘শুভ মহরত’, ‘প্রেস কনফারেন্স’ ও ‘জন্ম উৎসব ২০২৬’ *কাশিমপুরে লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ‘ভুয়া ছাত্রদল নেতা’ গ্রেফতার* ঢাকা-আড়াইহাজার সড়কে সিএনজি ভাড়া অতিরিক্ত বৃদ্ধির পাঁয়তারা :

জাবি সংলগ্ন রাস্তা বন্ধের প্রতিবাদে ইসলামনগরে গ্রামবাসীর মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৬৮ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন :

দৈনিক আয়না শহর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সাধারণ গ্রামবাসীদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) বিকাল ৫টায় ইসলামনগর বটতলা বাজারে এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় হাজার হাজার গ্রামবাসী অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা অভিযোগ করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরের সড়ক ব্যবহার করে আশপাশের প্রায় দুই লাখ মানুষ প্রতিদিন যাতায়াত করেন। সম্প্রতি এসব রাস্তা বন্ধ করে দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে অসুস্থ রোগী ও জরুরি সেবার ক্ষেত্রেও মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে বলে জানান তারা।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও স্থানীয় সমাজসেবক মো. আমজাদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দ্রুত সময়ের মধ্যে সাধারণ মানুষের চলাচলের রাস্তা খুলে দেওয়ার আহ্বান জানান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গেরুয়া গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার আতাউর রহমান। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় সংলগ্ন সকল রাস্তা অবিলম্বে খুলে দিতে হবে। অন্যথায় লক্ষাধিক গ্রামবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

স্থানীয় বাসিন্দা রাশেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক আব্দুল বাতেন, হারুনুর রশীদ, শেখ মো. আলামীন, মো. কাজিমুদ্দিন, মো. সবুজ, মো. ছমির উদ্দিন, ইদ্রিস মোল্লা, মো. হুমায়ুন কবীর ও তোফাজ্জল হোসেন।
সভা শেষে স্থানীয় গ্রামবাসীর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কয়েক দফা যৌক্তিক দাবি তুলে ধরা হয় এবং দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়।

জনপ্রিয়

আব্দুল্লাহ আলিফের নির্মাণে আসছে ‘ভালো থেকো নীরা’

জাবি সংলগ্ন রাস্তা বন্ধের প্রতিবাদে ইসলামনগরে গ্রামবাসীর মতবিনিময় সভা

প্রকাশের সময় : ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬