, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিরোনাম: নাট্যকার ও নির্মাতা আলী সুজনের নাট্যজগতের দীর্ঘ পথচলা কাশিমপুর প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ কক্সবাজারে!! শিরোনাম: স্পোর্টস সাংবাদিক হওয়ার স্বপ্ন থেকে তরুণ নাট্য নির্মাতা রাহাত নলী!! ছোট বেলায় স্পোর্টস সাংবাদিক ও ধারাভাষ্যকার হতে চাওয়া ছেলেটা এখন তরূণ নাট্য নির্মাতা রাহাত নলী!! বিগ সিটি কমিউনিকেশনস এর প্রযোজনায়, শেখ সাদী ও সামিরা খান মাহি অভিনিত নাটক নিয়ে প্রেস বিজ্ঞপ্তি!! তরুণ অভিনেতা সারজিন হোসেন জিমের পথচলা!! টেলিভিশন ও ডিজিটাল মিডিয়ায় প্রশংসিত নির্মাতা অপি আশরাফের পথচলা!! থিয়েটারের প্রাণপুরুষ প্রলয়জামানের জন্মদিন আজ!! মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত” “জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা”!! জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিবের সাথে টাংগাইল জেলা কমিটির মতবিনিময়!!

গল্পনির্ভর নাটক নির্মাণে ব্যস্ত নির্মাতা বাঁধন রাজ, নির্মাণ করেছেন ৪০টির বেশি নাটক!!

  • প্রকাশের সময় : ০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৬২ পড়া হয়েছে

বিনোদন প্রতিনিধি :

দৈনিক আয়না শহর :

মিডিয়ায় দীর্ঘ এক দশকের পথচলায় নিজস্ব ধারার গল্পনির্ভর নাটক নির্মাণ করে দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন নির্মাতা বাঁধন রাজ। ২০১৪ সালে মিডিয়াতে পথচলা শুরু হয় তার। প্রথমদিকে তিনি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রফেশনাল কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেন। এই সময়ের মধ্যে তিনি প্রায় ১২টি মিউজিক ভিডিওতে কাজ করেন, যার মধ্যে বেশ কিছু গান দর্শকপ্রিয়তাও অর্জন করে।

পরবর্তীতে ২০১৯ সাল থেকে শর্ট ফিল্ম ও নাটক নির্মাণে মনোযোগ দেন বাঁধন রাজ। জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান CD Choice-এর ব্যানারে তার নির্মাণযাত্রা শুরু হয়। সেখানে তিনি প্রায় চার বছর ইনহাউস ডিরেক্টর ও রাইটার হিসেবে কাজ করেন।

২০২৪ সালের শুরুতে তিনি সিডি চয়েসের চাকরি ছেড়ে ফ্রিল্যান্স পরিচালক হিসেবে কাজ শুরু করেন। একই বছরের ৬ এপ্রিল ফ্রিল্যান্স পরিচালক হিসেবে তার প্রথম নাটক মুক্তি পায়। রোজার ঈদের সময় মুক্তিপ্রাপ্ত তার নির্মিত নাটক “দুষ্টু জামাই কিপটা শশুর” দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এই নাটকের সফলতার মধ্য দিয়েই মূলত তার নতুন যাত্রা শুরু হয়।

এরপর থেকে একের পর এক নাটক নির্মাণ করে যাচ্ছেন তিনি। ২০২৪ সাল থেকে এ পর্যন্ত তার নির্মিত নাটকের সংখ্যা ৪০টিরও বেশি। নির্মাতার দাবি অনুযায়ী, তার নির্মিত প্রায় ৯৯ শতাংশ নাটকই মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে এবং সব নাটক মিলিয়ে ভিউ সংখ্যা ১০০ মিলিয়নেরও বেশি।

বাঁধন রাজ মূলত বাস্তবধর্মী ও গল্পনির্ভর নাটক নির্মাণে বিশ্বাসী। কম কাজ করলেও দর্শকদের কাছে গ্রহণযোগ্য ও সামাজিক বাস্তবতার গল্প তুলে ধরার চেষ্টা করেন তিনি।
আসন্ন ঈদ উপলক্ষে তার নির্মাণে তিনটি নতুন নাটক মুক্তি পেতে যাচ্ছে। নাটকগুলো হলো “গরিবের ঈদ নাই”, “লড়াই” এবং “কন্যার অভিশাপ”।
এছাড়াও নিজের প্রযোজনা ও নির্মাণকাজকে এগিয়ে নিতে সম্প্রতি তিনি নিজস্ব ইউটিউব চ্যানেল BadhonRaj Films নিয়ে পথচলা শুরু করেছেন।

বাঁধন রাজের নির্মিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে— দুষ্টু জামাই কিপ্টা শশুর, শশুর বাড়ির সম্পত্তির ভাগ, বিবাহ যুদ্ধ, ঝগড়াটে মামাতো বোন, কলিজার বিয়াইন, হাফম্যাড জামাই, বউ কিছুই বোঝেনা, গরিব ঘরের মেয়ে, জামাই ৪২০, রিকশাওয়ালার বউ ম্যাজিস্ট্রেট, ঝগড়াটে প্রতিবেশী, দাদা নাতির গার্লফ্রেন্ড, দুষ্টু ছাত্রী বোকা মাস্টার, বাবার সম্পত্তি, স্বামী কেন চাকর, বন্ধ্যা নারীর সংসার, গরিবের প্রেম, প্রতিশোধ, কন্যা ভাগ্য, অধিকার, প্রবাসীর টাকা, একমাত্র সন্তান, মায়ের সংসার, প্রতিদান, আমার বাবা সুইপার, কাঁকন কলি, আকাশ জুড়ে বৃষ্টি, খান বাড়ির বউ, জান্নাত, সতীন, আমাদের রোজা, প্রবাসীর সন্তান, নিষ্ঠুর, অন্যায়, বিধবার কষ্ট, মায়া নেই মনে সহ আরও অনেক নাটক।
গল্পভিত্তিক ও সামাজিক বাস্তবতার নাটক নির্মাণের মাধ্যমে ভবিষ্যতেও দর্শকদের জন্য নতুন নতুন কাজ উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন নির্মাতা বাঁধন রাজ।

শিরোনাম: নাট্যকার ও নির্মাতা আলী সুজনের নাট্যজগতের দীর্ঘ পথচলা

গল্পনির্ভর নাটক নির্মাণে ব্যস্ত নির্মাতা বাঁধন রাজ, নির্মাণ করেছেন ৪০টির বেশি নাটক!!

প্রকাশের সময় : ০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬