, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী ইস্রাফিল হোসেনের ব্যানার-ফেস্টুন ভাঙচুর ও ছিঁড়ে ফেলার অভিযোগ!! টঙ্গীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২, মোবাইল জব্দ ১১টি* আশুলিয়ায় মা ও সৎ বাবার নি/র্যা/ত/নে সাড়ে ৩ বছরের শিশু নি/হ/ত, আটক ২ আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে পেশাদার ছিনতাইকারী দলের দুই সদস্য গ্রেফতার!! রাব্বি মিয়ার নতুন নাটক ‘পতিতার সংসার’ প্রকাশিত, দেখা যাবে সিডি ভিশনে!! আসছে নতুন বাংলা নাটক ‘বাবার করুন মৃত্যু’, নির্মাণে হুমায়ুন কাবেরী!! অরন্য আকাশের রচনা ও পরিচালনায় আসছে প্রবাসীর ঢংগী বউ। সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক; আহত কয়েকজন নেতাকর্মী ভূয়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদের !! অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগেই তফসিলের ইঙ্গিত ইসির

কোরবানি ঈদে আসছে বিশেষ ধারাবাহিক নাটক ‘গরীব ঘরে বড়লোক জামাই’

  • প্রকাশের সময় : ০৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৮৪ পড়া হয়েছে

আসন্ন পবিত্র কোরবানি ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ ধারাবাহিক টেলিভিশন নাটক ‘গরীব ঘরে বড়লোক জামাই’। নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা এস এম আইয়ুব আলী খান কাইসার এবং জনপ্রিয় আঞ্চলিক অভিনেত্রী ফাহিমের সমন্বয়ে গড়ে ওঠা সৃজনশীল টিম। নাটকের গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন রেজাউল কবির চৌধুরী (মন্টু মিয়া)।

নাটকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহিম, রেজাউল কবির চৌধুরী (মন্টু মিয়া), টেম্পু, এস এম সারওয়ার, লিটন দাস লিটু, তানিয়া বৃষ্টি, মাহমুদ হায়দার জীবন, আঁখি চৌধুরী, তাজ উদ্দিন, এম এ জব্বারসহ আরও অনেকে। এছাড়াও ঢাকার জনপ্রিয় তারকা দীপক কর্মকার, ফারজানা জয়া, ইশরাত তিশা, জয়েজ প্রিন্সেস, চলচ্চিত্রের কমেডি অভিনেতা রতন খান ও হেদায়েত উল্লাহ তুর্কি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন।

নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে চট্টগ্রামের দূরবীন মিডিয়া হাউজ, বাকলিয়া তাঁরা বানু শুটিং হাউজ এবং ঢাকার গাজীপুরের আকাশ ভিলাসহ বিভিন্ন মনোরম লোকেশনে। ইতোমধ্যেই নাটকটি নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ ও আলোচনা সৃষ্টি হয়েছে।
এ বি আর মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সাত পর্বের এই ঈদ বিশেষ ধারাবাহিক নাটকের প্রযোজক ফোরকান উদ্দিন জীবন। নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন স্টার জামাল। নাটকের সার্বিক সহযোগিতা ও সহ-লাইন প্রডিউসার হিসেবে ছিলেন মোহাম্মদ তাজ উদ্দিন।

নির্মাতা এস এম আইয়ুব আলী খান কাইসার জানান, নাটকটির গল্প ধনী-গরিবের জীবনযাত্রা, পারিবারিক মূল্যবোধ ও সামাজিক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। চট্টগ্রাম, ঢাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলের ভাষা ও আঞ্চলিক সংস্কৃতির বৈচিত্র্য নাটকটিতে তুলে ধরা হয়েছে।

অভিনয় প্রসঙ্গে রেজাউল কবির চৌধুরী বলেন, তিনি ‘মন্টু খেতো রাজু’ চরিত্রে অভিনয় করে বিশেষ অভিজ্ঞতা অর্জন করেছেন। অন্যদিকে জনপ্রিয় আঞ্চলিক অভিনেত্রী ফাহিম জানান, দীর্ঘদিন ধরে একই নির্মাতার সঙ্গে কাজ করে তিনি সন্তুষ্ট। নির্মাতার সততা, নতুনত্ব এবং দেশপ্রেম তাকে মুগ্ধ করে।

নাটকটি ঈদের দিন থেকে টানা সাত দিন প্রতিদিন রাত ১০টায় রাজধানী টিভিতে প্রচারিত হবে। পাশাপাশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ও গণমাধ্যমেও নাটকটি প্রচারের পরিকল্পনা রয়েছে। ঈদের পরদিন থেকে দর্শকরা নাটকটি এফ উই ভিশন ইউটিউব চ্যানেলেও উপভোগ করতে পারবেন।
নির্মাতা, প্রযোজক ও কলাকুশলীরা নাটকটির সফলতা কামনায় দর্শকদের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।

জনপ্রিয়

আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী ইস্রাফিল হোসেনের ব্যানার-ফেস্টুন ভাঙচুর ও ছিঁড়ে ফেলার অভিযোগ!!

কোরবানি ঈদে আসছে বিশেষ ধারাবাহিক নাটক ‘গরীব ঘরে বড়লোক জামাই’

প্রকাশের সময় : ০৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬