, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আব্দুল্লাহ আলিফের নির্মাণে আসছে ‘ভালো থেকো নীরা’ ২৭ আগস্ট Bongo-তে আসছে বাবু সিদ্দিকী অভিনীত ১ম নাটক ‘পুরানো দিনের প্রেম’!! কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* শেষ মুহূর্তে ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে এগিয়ে রাজু আহামেদ!! ধারাবাহিক নাটক বেগম পাড়া এর শুভ মহরত অনুষ্ঠিত!! প্রটোকল ছাড়া, সাধারণ পোশাকে রাতের বেলা কাশিমপুরে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন, * ওসি খালিদ হোসেন* আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস!! ১৪ আগস্ট লাবন্য মিডিয়া হাউজের ‘শুভ মহরত’, ‘প্রেস কনফারেন্স’ ও ‘জন্ম উৎসব ২০২৬’ *কাশিমপুরে লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ‘ভুয়া ছাত্রদল নেতা’ গ্রেফতার* ঢাকা-আড়াইহাজার সড়কে সিএনজি ভাড়া অতিরিক্ত বৃদ্ধির পাঁয়তারা :

একশো টাকার ভালোবাসা” নিয়ে দর্শকদের আগ্রহ, নির্মাতা রাহুল রাজুর নতুন চমক!!

  • প্রকাশের সময় : ১১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ৫৫ পড়া হয়েছে

বিনোদন প্রতিনিধি :

বিয়ন্ড ফিল্মস প্রযোজিত নতুন নাটক “একশো টাকার ভালোবাসা” প্রকাশের আগেই দর্শকদের মাঝে তৈরি করেছে ব্যাপক আগ্রহ। ব্যতিক্রমধর্মী নাম ও আকর্ষণীয় পোস্টারের কারণে ইতোমধ্যেই নাটকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে। নাটকটি প্রচারিত হবে ঈদের পরদিন বেলা ২ টায় শুধুমাত্র বিয়োন্ড ফিল্মসের পর্দায়।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন বর্তমান সময়ের উদীয়মান নির্মাতা রাহুল রাজু। তরুণ এই নির্মাতা ইতোমধ্যেই ভিন্নধর্মী গল্প ও বাস্তবধর্মী নির্মাণশৈলীর মাধ্যমে দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন। তার নির্মাণে থাকে পারিবারিক আবেগ, হাস্যরস এবং সমাজের নানা বাস্তব চিত্রের প্রতিফলন। “একশো টাকার ভালোবাসা” নাটকেও দর্শকরা এমন একটি গল্প দেখতে পাবেন, যেখানে ভালোবাসা, টানাপোড়েন, হাসি-কান্না এবং জীবনের বাস্তবতা একসাথে ফুটে উঠবে।

নাটকটিতে অভিনয় করেছেন আরিয়ান মুন্না, শর্ণা বিশ্বাস, রফিক মিন্টু, ইয়াসিন প্রামাণিক, রিকো,আহমেদ রানা,রুবেল মাহমুদ, কাউছার হাবিব সহ আরও অনেকে। পোস্টারে শিল্পীদের ভিন্নধর্মী উপস্থাপন দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে নাটকের নামের সঙ্গে গল্পের সম্পর্ক কী—তা জানার আগ্রহ এখন দর্শকমহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

নির্মাতা রাহুল রাজু জানান, নাটকটি সম্পূর্ণ পারিবারিক বিনোদনের কথা মাথায় রেখে নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, “বর্তমান সমাজের ছোট ছোট বাস্তব ঘটনা থেকেই গল্পটি তৈরি করা হয়েছে। দর্শক নাটকটি দেখে হাসবেন, আবেগাপ্লুত হবেন এবং নিজেদের জীবনের অনেক ঘটনার মিলও খুঁজে পাবেন।”
নাটকটির পোস্টার ডিজাইন করেছেন এস এম মিজানুর রহমান। বিয়ন্ড ফিল্মস সূত্রে জানা গেছে, ইতোমধ্যে নাটকের পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক সাড়া ফেলেছে এবং দর্শকরা নাটকটি দেখার জন্য আগ্রহ প্রকাশ করছেন।

জনপ্রিয়

আব্দুল্লাহ আলিফের নির্মাণে আসছে ‘ভালো থেকো নীরা’

একশো টাকার ভালোবাসা” নিয়ে দর্শকদের আগ্রহ, নির্মাতা রাহুল রাজুর নতুন চমক!!

প্রকাশের সময় : ১১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬