, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এক দিনে মিলিয়ন ভিউ, তন্ময় সোহেলকে নিয়ে প্রথম কাজেই রাহুল রাজুর ধামাকা আব্দুল্লাহ আলিফের নির্মাণে আসছে ‘ভালো থেকো নীরা’ ২৭ আগস্ট Bongo-তে আসছে বাবু সিদ্দিকী অভিনীত ১ম নাটক ‘পুরানো দিনের প্রেম’!! কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* শেষ মুহূর্তে ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে এগিয়ে রাজু আহামেদ!! ধারাবাহিক নাটক বেগম পাড়া এর শুভ মহরত অনুষ্ঠিত!! প্রটোকল ছাড়া, সাধারণ পোশাকে রাতের বেলা কাশিমপুরে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন, * ওসি খালিদ হোসেন* আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস!! ১৪ আগস্ট লাবন্য মিডিয়া হাউজের ‘শুভ মহরত’, ‘প্রেস কনফারেন্স’ ও ‘জন্ম উৎসব ২০২৬’ *কাশিমপুরে লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ‘ভুয়া ছাত্রদল নেতা’ গ্রেফতার*

আশুলিয়ায় পুলিশের উপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত এস আই মনিরুল

  • প্রকাশের সময় : ১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৫৯১ পড়া হয়েছে
  1. নুরে আলম জিকু, সাভার

ঢাকার আশুলিয়ায় আসামি গ্রেপ্তারের সময় পুলিশ সদস্যের ওপরে হামলার ঘটনা ঘটেছে। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে স্থানীয় হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (০৯ জানুয়ারি) রাত ১১টার দিকে পুলিশের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার পুলিশ কর্মকর্তা হলেন- আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম।

পুলিশ জানায়, রাত ৯টার দিকে এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ও ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারকে গ্রেপ্তার করতে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. মনিরুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়।

পরে উপস্থিত পুলিশ সদস্যসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় আশুলিয়া নারী ও শিশু হাসাপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামি ও হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এক দিনে মিলিয়ন ভিউ, তন্ময় সোহেলকে নিয়ে প্রথম কাজেই রাহুল রাজুর ধামাকা

আশুলিয়ায় পুলিশের উপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত এস আই মনিরুল

প্রকাশের সময় : ১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬