, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এক দিনে মিলিয়ন ভিউ, তন্ময় সোহেলকে নিয়ে প্রথম কাজেই রাহুল রাজুর ধামাকা আব্দুল্লাহ আলিফের নির্মাণে আসছে ‘ভালো থেকো নীরা’ ২৭ আগস্ট Bongo-তে আসছে বাবু সিদ্দিকী অভিনীত ১ম নাটক ‘পুরানো দিনের প্রেম’!! কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* শেষ মুহূর্তে ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে এগিয়ে রাজু আহামেদ!! ধারাবাহিক নাটক বেগম পাড়া এর শুভ মহরত অনুষ্ঠিত!! প্রটোকল ছাড়া, সাধারণ পোশাকে রাতের বেলা কাশিমপুরে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন, * ওসি খালিদ হোসেন* আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস!! ১৪ আগস্ট লাবন্য মিডিয়া হাউজের ‘শুভ মহরত’, ‘প্রেস কনফারেন্স’ ও ‘জন্ম উৎসব ২০২৬’ *কাশিমপুরে লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ‘ভুয়া ছাত্রদল নেতা’ গ্রেফতার*

আজ রিলিজ হলো লিমন আহমেদের নতুন নাটক ‘জেদী বউ ২’!!

  • প্রকাশের সময় : ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৭০ পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :

জনপ্রিয় নির্মাতা লিমন আহমেদ পরিচালিত পারিবারিক গল্পনির্ভর নাটক ‘জেদী বউ ২’ মুক্তি পেয়েছে। নাটকটি প্রকাশের পর থেকেই দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। গ্রামীণ পটভূমিতে নির্মিত এই নাটকে ভালোবাসা, দাম্পত্য জীবনের টানাপোড়েন, পারিবারিক দ্বন্দ্ব এবং সম্পর্কের নানা আবেগঘন মুহূর্ত তুলে ধরা হয়েছে।

নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিম চৌধুরী, তানভীর মাসুদ, তানভীর রিজভী, শফিক খান দিলু, রিজভিনা মৌসুমী, সেজুতি খন্দকার, লিপু মামা ও কবিরসহ আরও অনেকে। চিত্রনাট্য ও পরিচালনার পাশাপাশি নাটকের গল্প উপস্থাপনেও নির্মাতা লিমন আহমেদ নিজস্ব মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন।

নাটকটির চিত্রগ্রহণ করেছেন হাসানুজ্জামান রাজিব, সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন তানভীর সোহেল। প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে Bflicks Media।

নির্মাতা জানান, প্রথম পর্বের সাফল্যের ধারাবাহিকতায় দর্শকদের চাহিদার কথা বিবেচনা করেই ‘জেদী বউ ২’ নির্মাণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নাটকটির গল্প ও অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।

ইতোমধ্যেই নাটকটি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে। ‘জেদী বউ ২’ পারিবারিক বিনোদনের একটি উপভোগ্য নাটক হিসেবে দর্শকমহলে আলোচনায় আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এক দিনে মিলিয়ন ভিউ, তন্ময় সোহেলকে নিয়ে প্রথম কাজেই রাহুল রাজুর ধামাকা

আজ রিলিজ হলো লিমন আহমেদের নতুন নাটক ‘জেদী বউ ২’!!

প্রকাশের সময় : ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬