, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আব্দুল্লাহ আলিফের নির্মাণে আসছে ‘ভালো থেকো নীরা’ ২৭ আগস্ট Bongo-তে আসছে বাবু সিদ্দিকী অভিনীত ১ম নাটক ‘পুরানো দিনের প্রেম’!! কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* শেষ মুহূর্তে ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে এগিয়ে রাজু আহামেদ!! ধারাবাহিক নাটক বেগম পাড়া এর শুভ মহরত অনুষ্ঠিত!! প্রটোকল ছাড়া, সাধারণ পোশাকে রাতের বেলা কাশিমপুরে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন, * ওসি খালিদ হোসেন* আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস!! ১৪ আগস্ট লাবন্য মিডিয়া হাউজের ‘শুভ মহরত’, ‘প্রেস কনফারেন্স’ ও ‘জন্ম উৎসব ২০২৬’ *কাশিমপুরে লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ‘ভুয়া ছাত্রদল নেতা’ গ্রেফতার* ঢাকা-আড়াইহাজার সড়কে সিএনজি ভাড়া অতিরিক্ত বৃদ্ধির পাঁয়তারা :

আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী ইস্রাফিল হোসেনের ব্যানার-ফেস্টুন ভাঙচুর ও ছিঁড়ে ফেলার অভিযোগ!!

  • প্রকাশের সময় : ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ২৯ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | আশুলিয়া, ঢাকা

আশুলিয়ায় সম্ভাব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী ইস্রাফিল হোসেনের প্রচারণার ব্যানার-ফেস্টুন ভাঙচুর ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার (১৫ জুলাই) আশুলিয়ার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে টানানো ব্যানার-ফেস্টুন ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা বিভিন্ন স্থানে টানানো ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং কয়েকটি ব্যানার নষ্ট করে দেয়। এতে সমর্থকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ইস্রাফিল হোসেনের সমর্থকদের অভিযোগ, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ধরনের নাশকতা চালিয়ে নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী ইস্রাফিল হোসেন বলেন, “গণতান্ত্রিক পরিবেশে সবাই নিজ নিজ প্রচারণা চালানোর অধিকার রাখে। ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা কোনো রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। আমি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।”
এদিকে, স্থানীয় সচেতন মহলও নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয়

আব্দুল্লাহ আলিফের নির্মাণে আসছে ‘ভালো থেকো নীরা’

আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী ইস্রাফিল হোসেনের ব্যানার-ফেস্টুন ভাঙচুর ও ছিঁড়ে ফেলার অভিযোগ!!

প্রকাশের সময় : ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬