, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এক দিনে মিলিয়ন ভিউ, তন্ময় সোহেলকে নিয়ে প্রথম কাজেই রাহুল রাজুর ধামাকা আব্দুল্লাহ আলিফের নির্মাণে আসছে ‘ভালো থেকো নীরা’ ২৭ আগস্ট Bongo-তে আসছে বাবু সিদ্দিকী অভিনীত ১ম নাটক ‘পুরানো দিনের প্রেম’!! কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* শেষ মুহূর্তে ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে এগিয়ে রাজু আহামেদ!! ধারাবাহিক নাটক বেগম পাড়া এর শুভ মহরত অনুষ্ঠিত!! প্রটোকল ছাড়া, সাধারণ পোশাকে রাতের বেলা কাশিমপুরে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন, * ওসি খালিদ হোসেন* আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস!! ১৪ আগস্ট লাবন্য মিডিয়া হাউজের ‘শুভ মহরত’, ‘প্রেস কনফারেন্স’ ও ‘জন্ম উৎসব ২০২৬’ *কাশিমপুরে লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ‘ভুয়া ছাত্রদল নেতা’ গ্রেফতার*

হুমায়ূন কবেরীর পরিচালনায় জাবেদ গাজী ও ডিম্পল আহমেদের জুটি!!

  • প্রকাশের সময় : ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৮৭ পড়া হয়েছে

বিনোদন প্রতিনিধি :

বর্তমান সময়ে বিশ্বকাপ ফুটবল নিয়ে সারা বিশ্বে চলছে ব্যাপক উন্মাদনা। সেই বিশ্বকাপের আবহকে কেন্দ্র করে জনপ্রিয় নির্মাতা হুমায়ূন কবেরী নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘বিশ্বকাপের প্রেম’। নাটকটিতে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা জাভেদ গাজী ও অভিনেত্রী ডিম্পল আহমেদ।

নাটকটির গল্পে ফুটবল বিশ্বকাপকে ঘিরে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আবেগ, ভালোবাসা এবং পারিবারিক সম্পর্কের মজার সব ঘটনাকে তুলে ধরা হয়েছে। হুমায়ূন কবেরীর রচনা ও পরিচালনায় নির্মিত এ নাটকে হাস্যরসের পাশাপাশি রয়েছে প্রেম ও পারিবারিক বন্ধনের গল্প।

নাটকটিতে আরও অভিনয় করেছেন হারুনুর রশিদ বান্টি, শেখ স্বপ্না, বেলাল খান, হুমায়ূন কবেরী, সাবিনা, মোনাসেফ মামুন, সিয়াম এবং এস এম শওকত মাহমুদ সহ আরও অনেকে।
নাটকটির চিত্রগ্রহণ করেছেন সোহাগ শরীফ, সম্পাদনা করেছেন মোহাম্মদ জালাল মিয়া এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক পরিচালনা করেছেন মামুন রহমান। গাজীপুরের পূবাইলের বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটি প্রযোজনা করেছে শোভন মাল্টিমিডিয়া।

নাটকটি সম্পর্কে অভিনেতা জাবেদ গাজী বলেন, “বিশ্বকাপ উপলক্ষে অনেক নাটক নির্মিত হয়েছে, তবে ‘বিশ্বকাপের প্রেম’-এর গল্প ও নির্মাণশৈলী একেবারেই আলাদা। দর্শক নাটকটি উপভোগ করবেন বলে আমি বিশ্বাস করি।”
শিগগিরই শোভন মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

এক দিনে মিলিয়ন ভিউ, তন্ময় সোহেলকে নিয়ে প্রথম কাজেই রাহুল রাজুর ধামাকা

হুমায়ূন কবেরীর পরিচালনায় জাবেদ গাজী ও ডিম্পল আহমেদের জুটি!!

প্রকাশের সময় : ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬