
বিনোদন ডেস্ক :
জনপ্রিয় অভিনেতা জামিল হোসেনের নতুন নাটক ‘বাপের বাড়ি, শ্বশুরবাড়ি’ নির্মিত হয়েছে দর্শকদের জন্য ভিন্নধর্মী এক গল্প নিয়ে। নাটকটির গল্প লিখেছেন জামিল হোসেন এবং রচনা করেছে Jamil’s Zoo টিম।
নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আরিফুর রহমান রাহুল। Jamil’sZoo Production-এর ব্যানারে নির্মিত এই নাটকে হাস্যরস, পারিবারিক সম্পর্কের টানাপোড়েন এবং সামাজিক বাস্তবতার নানা দিক তুলে ধরা হয়েছে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জামিল হোসেন, মুনমুন, তন্ময় সোহেল, ফারজানা আহসান মিহিসহ আরও অনেক শিল্পী। অভিনয়শিল্পীদের প্রাণবন্ত উপস্থিতি এবং গল্পের মজার উপস্থাপনা নাটকটিকে দর্শকদের জন্য বিশেষ আকর্ষণীয় করে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নির্মাতা জানান, পারিবারিক সম্পর্কের নানা ঘটনা এবং বাপের বাড়ি ও শ্বশুরবাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠা মজার সব পরিস্থিতি নিয়ে সাজানো হয়েছে নাটকটির কাহিনি। দর্শকদের নির্মল বিনোদন দেওয়ার লক্ষ্যেই নাটকটি নির্মাণ করা হয়েছে।
শিগগিরই নাটকটি Jamil’sZoo-এর অফিসিয়াল প্ল্যাটফর্মে প্রকাশিত হবে।














