
বাংলা নাট্যাঙ্গনে যুক্ত হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ভুল’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এমডি লিমন আহমেদ (Md Limon Ahmed)। পারিবারিক ও সামাজিক নানা ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে নির্মিত এই ধারাবাহিক নাটকটি দর্শকদের জন্য ভিন্নধর্মী গল্পের প্রতিশ্রুতি দিচ্ছে।

নাটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া মিম, তানভীর রিজভী, বড়দা মিঠু, রাফি ইসলাম, সৌরভ, ফাতেমা তুজ জাহুরা হীরা, ফারজানা শারমিন জয়া, রিনা খান, রিজভিনা মৌসুমি, মো. জসিম উদ্দিন এবং মুন।

নির্মাতা জানান, নাটকটির গল্পে রয়েছে সম্পর্কের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি, ভালোবাসা এবং জীবনের বাস্তবতার নানা দিক। দক্ষ অভিনয়শিল্পীদের প্রাণবন্ত অভিনয় ও ব্যতিক্রমী নির্মাণশৈলী দর্শকদের মুগ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ধারাবাহিক নাটক ‘ভুল’ দেখতে দর্শকদের চোখ রাখতে হবে Bflicks Media ইউটিউব চ্যানেলে। শিগগিরই নাটকটির পর্বগুলো সম্প্রচার শুরু হবে বলে জানা গেছে।














