, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী ইস্রাফিল হোসেনের ব্যানার-ফেস্টুন ভাঙচুর ও ছিঁড়ে ফেলার অভিযোগ!! টঙ্গীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২, মোবাইল জব্দ ১১টি* আশুলিয়ায় মা ও সৎ বাবার নি/র্যা/ত/নে সাড়ে ৩ বছরের শিশু নি/হ/ত, আটক ২ আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে পেশাদার ছিনতাইকারী দলের দুই সদস্য গ্রেফতার!! রাব্বি মিয়ার নতুন নাটক ‘পতিতার সংসার’ প্রকাশিত, দেখা যাবে সিডি ভিশনে!! আসছে নতুন বাংলা নাটক ‘বাবার করুন মৃত্যু’, নির্মাণে হুমায়ুন কাবেরী!! অরন্য আকাশের রচনা ও পরিচালনায় আসছে প্রবাসীর ঢংগী বউ। সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক; আহত কয়েকজন নেতাকর্মী ভূয়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদের !! অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগেই তফসিলের ইঙ্গিত ইসির

মেম্বার প্রার্থী দেলোয়ার হোসেনের উদ্যোগে ধামসোনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মতবিনিময় ও উঠান বৈঠক অনুষ্ঠিত!!

  • প্রকাশের সময় : ০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ৪৬ পড়া হয়েছে

0-4096x3072-0-0-{}-0-12#bokehtype:0#;ts:1344403065877496;appts:1780652217588;uid:0;qlty:1;illum:5 scene:0 humanIn:9;

নিজস্ব প্রতিবেদন :

দৈনিক আয়না শহর :

সাভার উপজেলার ধামসোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেম্বার প্রার্থী দেলোয়ার হোসেনের উদ্যোগে এক মতবিনিময় ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন ২০২৬) দুপুর ৩টায় বাশবাড়ি হাজি জান মোহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ উঠান বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, যুবসমাজের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

0-4096×3072-0-0-{}-0-12#bokehtype:0#;ts:1344262196825200;appts:1780652076744;uid:0;qlty:1;illum:5 scene:25 humanIn:3;

উঠান বৈঠকে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সেবার মানোন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ ব্যবস্থা, মাদক ও সন্ত্রাস প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত বক্তারা বলেন, স্থানীয় সরকার জনগণের সবচেয়ে নিকটবর্তী প্রতিষ্ঠান। তাই জনগণের প্রত্যাশা পূরণে সৎ, যোগ্য ও জনবান্ধব জনপ্রতিনিধি নির্বাচনের বিকল্প নেই।

0-4096×3072-0-0-{}-0-12#bokehtype:0#;ts:1344276595189496;appts:1780652091131;uid:0;qlty:1;illum:5 scene:0 humanIn:8;

সম্ভাব্য মেম্বার প্রার্থী দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করে যাচ্ছি। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ৯ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করবো। এলাকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।”

তিনি আরও বলেন, “জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকলকে সঙ্গে নিয়ে ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে এলাকার প্রতিটি মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে ভূমিকা রাখবো।”
এসময় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

0-4096×3072-0-0-{}-0-12#bokehtype:0#;ts:1344272550729200;appts:1780652087087;uid:0;qlty:1;illum:5 scene:0 humanIn:6;

উঠান বৈঠক শেষে উপস্থিত এলাকাবাসী দেলোয়ার হোসেনের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং এলাকার উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দার উপস্থিতি লক্ষ্য করা যায়।

জনপ্রিয়

আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী ইস্রাফিল হোসেনের ব্যানার-ফেস্টুন ভাঙচুর ও ছিঁড়ে ফেলার অভিযোগ!!

মেম্বার প্রার্থী দেলোয়ার হোসেনের উদ্যোগে ধামসোনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মতবিনিময় ও উঠান বৈঠক অনুষ্ঠিত!!

প্রকাশের সময় : ০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬