, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আব্দুল্লাহ আলিফের নির্মাণে আসছে ‘ভালো থেকো নীরা’ ২৭ আগস্ট Bongo-তে আসছে বাবু সিদ্দিকী অভিনীত ১ম নাটক ‘পুরানো দিনের প্রেম’!! কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* শেষ মুহূর্তে ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে এগিয়ে রাজু আহামেদ!! ধারাবাহিক নাটক বেগম পাড়া এর শুভ মহরত অনুষ্ঠিত!! প্রটোকল ছাড়া, সাধারণ পোশাকে রাতের বেলা কাশিমপুরে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন, * ওসি খালিদ হোসেন* আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস!! ১৪ আগস্ট লাবন্য মিডিয়া হাউজের ‘শুভ মহরত’, ‘প্রেস কনফারেন্স’ ও ‘জন্ম উৎসব ২০২৬’ *কাশিমপুরে লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ‘ভুয়া ছাত্রদল নেতা’ গ্রেফতার* ঢাকা-আড়াইহাজার সড়কে সিএনজি ভাড়া অতিরিক্ত বৃদ্ধির পাঁয়তারা :

শিরোনাম: স্পোর্টস সাংবাদিক হওয়ার স্বপ্ন থেকে তরুণ নাট্য নির্মাতা রাহাত নলী!!

  • প্রকাশের সময় : ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৯৩ পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

দৈনিক আয়না শহর :

ছোটবেলায় স্বপ্ন ছিল স্পোর্টস সাংবাদিক ও ধারাভাষ্যকার হওয়ার। তবে সময়ের পরিবর্তনে সেই স্বপ্ন নতুন রূপ নেয়, আর সেই স্বপ্নের পথ ধরেই আজ তরুণ নাট্য নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছেন রাহাত নলী।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার একটি ছোট মফস্বল শহরে রাহাত নলীর শৈশব কেটেছে। ছাত্রজীবনে যখন অধিকাংশ সহপাঠী ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা আইনজীবী হওয়ার স্বপ্ন দেখত, তখন খেলা-পাগল রাহাতের ইচ্ছে ছিল বড় হয়ে স্পোর্টস সাংবাদিক ও ধারাভাষ্যকার হওয়ার। তবে সময়ের সঙ্গে সঙ্গে তার ভাবনায় আসে পরিবর্তন।
এইচএসসি পরীক্ষার পর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে ঢাকায় আসেন তিনি। সেই সময়ই গল্প বলার প্রতি তার গভীর আগ্রহ তৈরি হয় এবং নির্মাতা হওয়ার স্বপ্ন জাগে মনে। পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এলএলবি অনার্সে ভর্তি হওয়ার পাশাপাশি মিডিয়ায় নির্মাতা হিসেবে কাজ শেখা শুরু করেন।

পরিচালক তপু খানের সহকারী পরিচালক হিসেবে কাজের মাধ্যমে মিডিয়ায় তার পথচলা শুরু। এরপর নির্মাতা তপু খান, আনিসুর রহমান রাজীব ও রাইসুল ইসলাম অনিকের সঙ্গে বিভিন্ন খণ্ড নাটক, মেগা সিরিয়াল, টিভিসি, ওভিসি, ডকু-ফিকশন, মিউজিক ভিডিও এবং ‘লিডার আমিই বাংলাদেশ’ ও ‘ইতি চিত্রা’ সিনেমায় সহকারী, প্রধান সহকারী ও সহযোগী পরিচালক হিসেবে দীর্ঘদিন কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন।

অভিজ্ঞতা সঞ্চয়ের পর তার গুরু আনিসুর রহমান রাজীবের তত্ত্বাবধানে ‘বেকার ভালোবাসা’ নাটক নির্মাণের মাধ্যমে তরুণ নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন রাহাত নলী। পরবর্তীতে ‘ভাই গরু নাকি ছাগল’, ‘ভূত বলে কিছু নেই’ এবং ‘প্রেমের দহন’ নাটক নির্মাণ করে দর্শক ও সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেন।
এর মধ্যে তিনি এশিয়ান টিভিতে প্রচারিত আনিসুর রহমান রাজীব পরিচালিত মেগা সিরিয়াল ‘কলেজ রোড’-এ সফলভাবে পর্ব পরিচালক হিসেবে কাজ করেছেন। বর্তমানে নিজের পরিচালনায় আরও কয়েকটি খণ্ড নাটকের শুটিং শেষ করেছেন, যেগুলোর পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। খুব শিগগিরই এসব নাটক দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও ইউটিউবে প্রচারিত হবে।

এছাড়াও বর্তমানে এশিয়ান টিভির নতুন মেগা সিরিয়াল ‘প্রেম নগর’-এ চন্দন চৌধুরীর পরিচালনায় পর্ব পরিচালক হিসেবে কাজ করছেন তিনি।
ছোটবেলার স্বপ্ন বদলে গেলেও গল্প বলার আগ্রহই এখন তাকে এগিয়ে নিচ্ছে নতুন লক্ষ্যের দিকে। ভবিষ্যতে বড় পর্দার জন্য সিনেমা নির্মাণ করার স্বপ্ন দেখছেন রাহাত নলী। সে লক্ষ্যেই নিজেকে প্রতিনিয়ত প্রস্তুত করছেন তিনি।

ক্যারিয়ারের পাশাপাশি একাডেমিক পড়াশোনাতেও মনোযোগী ছিলেন রাহাত নলী। তিনি প্রাইম ইউনিভার্সিটি থেকে এলএলবি অনার্স ও এলএলএম সম্পন্ন করেছেন।
রাহাত নলী জানান, দর্শকদের আলোচনা ও সমালোচনা—দুটোই তিনি সাদরে গ্রহণ করেন। ভালো ও মানসম্মত গল্পের কাজ দর্শকদের উপহার দেওয়াই তার লক্ষ্য।

জনপ্রিয়

আব্দুল্লাহ আলিফের নির্মাণে আসছে ‘ভালো থেকো নীরা’

শিরোনাম: স্পোর্টস সাংবাদিক হওয়ার স্বপ্ন থেকে তরুণ নাট্য নির্মাতা রাহাত নলী!!

প্রকাশের সময় : ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬