, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আব্দুল্লাহ আলিফের নির্মাণে আসছে ‘ভালো থেকো নীরা’ ২৭ আগস্ট Bongo-তে আসছে বাবু সিদ্দিকী অভিনীত ১ম নাটক ‘পুরানো দিনের প্রেম’!! কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* শেষ মুহূর্তে ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে এগিয়ে রাজু আহামেদ!! ধারাবাহিক নাটক বেগম পাড়া এর শুভ মহরত অনুষ্ঠিত!! প্রটোকল ছাড়া, সাধারণ পোশাকে রাতের বেলা কাশিমপুরে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন, * ওসি খালিদ হোসেন* আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস!! ১৪ আগস্ট লাবন্য মিডিয়া হাউজের ‘শুভ মহরত’, ‘প্রেস কনফারেন্স’ ও ‘জন্ম উৎসব ২০২৬’ *কাশিমপুরে লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ‘ভুয়া ছাত্রদল নেতা’ গ্রেফতার* ঢাকা-আড়াইহাজার সড়কে সিএনজি ভাড়া অতিরিক্ত বৃদ্ধির পাঁয়তারা :

কাগজের শপিং ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায় বন্ধে আড়ংকে আইনি নোটিশ!!

  • প্রকাশের সময় : ০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৯৮ পড়া হয়েছে

নিউজ ডেস্ক ঃ

দৈনিক আয়না শহর ঃ

জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের বিরুদ্ধে কেনাকাটার পর কাগজের শপিং ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি এ নোটিশ পাঠান। রেজিস্ট্রি ডাকযোগে বাণিজ্য সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে আড়ংয়ের বিভিন্ন শোরুমে কেনাকাটার পর ক্রেতাদের বিনামূল্যে শপিং ব্যাগ না দিয়ে এর জন্য অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে, যা দেশের প্রচলিত আইনের পরিপন্থী। দেশের অন্য কোনো ব্যবসাপ্রতিষ্ঠান এ ধরনের কার্যক্রম করছে না বলেও উল্লেখ করা হয়।

আইনজীবী সাদ্দাম হোসেন অভি বলেন, গত কয়েক মাস ধরে আড়ংয়ের বিভিন্ন শোরুমে পণ্য কেনার পর ব্যাগের জন্য বাড়তি টাকা দিতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। ফলে অনেক ক্রেতা হাতে করেই কাপড় বহন করতে বাধ্য হচ্ছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভোক্তাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা গেছে।

নোটিশে আরও বলা হয়, আড়ংয়ের এ ধরনের কার্যক্রম ভোক্তাদের আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং ব্যবসায়িক নৈতিকতার মানও লঙ্ঘন করছে। এছাড়া তাদের দেখাদেখি অন্য ব্র্যান্ড প্রতিষ্ঠানও ভবিষ্যতে ক্রেতাদের কাছ থেকে শপিং ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায়ে উৎসাহিত হতে পারে।

নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। ভবিষ্যতে সকল ক্রেতাকে বিনামূল্যে পণ্য বহনের ব্যাগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করার কথাও নোটিশে বলা হয়েছে।

জনপ্রিয়

আব্দুল্লাহ আলিফের নির্মাণে আসছে ‘ভালো থেকো নীরা’

কাগজের শপিং ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায় বন্ধে আড়ংকে আইনি নোটিশ!!

প্রকাশের সময় : ০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬