
সাভার প্রতিনিধি :
দৈনিক আয়না শহর :
সাভার পৌর ও সাভার থানা ছাত্রদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু ভাইয়ের সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সাভার পৌরসভার অন্তর্গত মিনি স্টেডিয়াম মাঠে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সাভার পৌর ও থানা ছাত্রদলের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু ভাইয়ের দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তারা সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং দলের নেতৃবৃন্দের মঙ্গল কামনা করা হয় এবং রমজানের তাৎপর্য তুলে ধরা হয়।










