
নিজস্ব প্রতিবেদক ;
দৈনিক আয়না শহর ঃ
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা-এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল আগামী ৭ মার্চ, শনিবার বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হল-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, বিশিষ্ট সাংবাদিকবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত থাকার জন্য ইতোমধ্যে সম্মতি জ্ঞাপন করেছেন।
এ প্রেক্ষিতে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সকল সম্মানিত নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দরা মনে করেন, জাতীয় সাংবাদিক সংস্থার সকল পর্যায়ের সাংবাদিকদের সক্রিয় উপস্থিতি ও আন্তরিক সহযোগিতায় এই আয়োজনকে আরও সুন্দর, সার্থক হবে। তারা আরও মনে করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনের মর্যাদা ও ঐতিহ্য আরও সমুন্নত থাকবে।










