, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আব্দুল্লাহ আলিফের নির্মাণে আসছে ‘ভালো থেকো নীরা’ ২৭ আগস্ট Bongo-তে আসছে বাবু সিদ্দিকী অভিনীত ১ম নাটক ‘পুরানো দিনের প্রেম’!! কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* শেষ মুহূর্তে ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে এগিয়ে রাজু আহামেদ!! ধারাবাহিক নাটক বেগম পাড়া এর শুভ মহরত অনুষ্ঠিত!! প্রটোকল ছাড়া, সাধারণ পোশাকে রাতের বেলা কাশিমপুরে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন, * ওসি খালিদ হোসেন* আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস!! ১৪ আগস্ট লাবন্য মিডিয়া হাউজের ‘শুভ মহরত’, ‘প্রেস কনফারেন্স’ ও ‘জন্ম উৎসব ২০২৬’ *কাশিমপুরে লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ‘ভুয়া ছাত্রদল নেতা’ গ্রেফতার* ঢাকা-আড়াইহাজার সড়কে সিএনজি ভাড়া অতিরিক্ত বৃদ্ধির পাঁয়তারা :

আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়ায় কাশেমের বাড়িতে মাদক সেবন ও কেনাবেচার অভিযোগে এলাকাবাসীর ক্ষোভ

  • প্রকাশের সময় : ০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৮ পড়া হয়েছে

মো: সুজন, আশুলিয়া প্রতিনিধি ঃ

আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকায় কাশেম নামের এক ব্যক্তির বাড়িকে কেন্দ্র করে প্রকাশ্যে মাদক সেবন ও কেনাবেচার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সেখানে নিয়মিতভাবে মাদকের আসর বসছে, যা সাম্প্রতিক সময়ে আরও বেপরোয়া ও প্রকাশ্য রূপ নিয়েছে।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন বয়সী তরুণ-যুবক ওই বাড়িতে জড়ো হয়। সেখানে ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সেবন ও লেনদেন চলছে বলে অভিযোগ করেন তারা। বাড়ির আশপাশে সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, অনেক সময় মোটরসাইকেল ও প্রাইভেটকারে করে বাইরের লোকজন আসে। রাতভর উচ্চ শব্দে হৈচৈ, ঝগড়া-বিবাদ এবং অশালীন আচরণের কারণে নারী ও শিশুদের চলাচল ব্যাহত হচ্ছে। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে বলেও অভিভাবকরা আশঙ্কা প্রকাশ করেছেন।

একজন প্রবীণ বাসিন্দা বলেন, “এভাবে যদি একটি আবাসিক এলাকায় প্রকাশ্যে মাদক সেবন চলে, তাহলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে?” তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। অন্যদিকে কয়েকজন ব্যবসায়ী জানান, সন্ধ্যার পর এলাকায় ক্রেতা কমে যায় এবং ব্যবসায়ও নেতিবাচক প্রভাব পড়ছে।
এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। তারা আশঙ্কা করছেন, সময়মতো ব্যবস্থা না নিলে বড় ধরনের অপরাধমূলক ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে এমন আস্তানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

জনপ্রিয়

আব্দুল্লাহ আলিফের নির্মাণে আসছে ‘ভালো থেকো নীরা’

আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়ায় কাশেমের বাড়িতে মাদক সেবন ও কেনাবেচার অভিযোগে এলাকাবাসীর ক্ষোভ

প্রকাশের সময় : ০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬