বিনোদন প্রতিবেদক:
আগামী ১৪ আগস্ট ২০২৬ লাবন্য মিডিয়া হাউজ বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। দিনব্যাপী আয়োজনে থাকবে নতুন ধারাবাহিক নাটকের শুভ মহরত, প্রেস কনফারেন্স, ফটো সুন্দরী প্রতিযোগিতার সংবাদ সম্মেলন এবং বিশিষ্ট নাট্যকার, অভিনেতা, পরিচালক ও প্রযোজক মো. হেদায়েত উল্লাহ তুষকী-এর জন্মদিন উদযাপন।
অনুষ্ঠানের সূচনা হবে সন্ধ্যা ৭টা থেকে, যেখানে জনপ্রিয় নির্মাতা হেদায়েত তুর্কীর রচনা ও পরিচালনায় নির্মিতব্য দীর্ঘ বাংলা ধারাবাহিক নাটক ‘বেগম পাড়া’-এর শুভ মহরত ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে।
এরপর সন্ধ্যা ৭টা থেকে অনুষ্ঠিত হবে ‘লাবন্য ফটো সুন্দরী ২০২৬’-এর প্রেস কনফারেন্স। এতে প্রতিযোগিতার লক্ষ্য, নিয়মাবলি ও আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরা হবে।
সবশেষে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে অভিনেতা, পরিচালক, প্রযোজক ও নাট্যকার মো. হেদায়েত উল্লাহ তুর্কী এর শুভ জন্মদিন উপলক্ষে বিশেষ ‘জন্ম উৎসব ২০২৬’।
লাবন্য মিডিয়া হাউজ কর্তৃপক্ষ জানায়, অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, নাট্যাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিল্পী-কলাকুশলী এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।